| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইফতারে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর?

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ১৯:৪৮:১২:অপরাহ্ন  |  ৬১১৩৬৬ বার পঠিত
ইফতারে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর?

রিপোর্টার্স২৪ ডেস্ক: ডিম পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। এতে রয়েছে ভিটামিন, খনিজ, প্রোটিন, ফ্যাট, ক্যারোটিনয়েডস, লিউটিন ও জিয়াজ্যান্থিনসহ নানা গুরুত্বপূর্ণ উপাদান। তাই শিশু থেকে শুরু করে বয়স্ক-সব বয়সীর জন্যই ডিম উপকারী। প্রশ্ন হচ্ছে, রোজার পর দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ইফতারে খালি পেটে ডিম বা ডিমের তৈরি খাবার খাওয়া কি ঠিক?

পুষ্টিবিদদের মতে, সারাদিন খাবার ও পানীয় থেকে বিরত থাকার কারণে শরীর অনেকটাই নিস্তেজ হয়ে পড়ে। এ সময় ইফতারে খালি পেটে ডিম বা ডিমের তৈরি খাবার খেলে শরীর দ্রুত শক্তি পেতে শুরু করে। ডিমে থাকা উচ্চমানের প্রোটিন ও অন্যান্য পুষ্টি উপাদান শরীরের ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা রাখে।

এ বিষয়ে সতর্কবার্তাও দিয়েছেন কলকাতার পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদার। তার মতে, ইফতারে খালি পেটে ডিম খাওয়া স্বাস্থ্যকর হতে পারে, কিন্তু শর্ত হলো তা অবশ্যই সিদ্ধ হতে হবে। সিদ্ধ ডিম, সিদ্ধ ডিমের চপ, সালাদ কিংবা কোরমা শরীরের জন্য উপকারী।

অন্যদিকে হাফ বয়েল, পোচ বা ওমলেট করে ডিম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছেন তিনি। কারণ এসব আধা-সিদ্ধ বা ভাজা ডিমে দ্রুত ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটতে পারে, যা পেটে প্রদাহসহ নানা সমস্যার সৃষ্টি করতে পারে। বিশেষ করে দীর্ঘক্ষণ খালি পেটে থাকার পর এ ধরনের খাবার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

পুষ্টিবিদের পরামর্শ, ইফতারে হাফ বয়েল, পোচ বা ওমলেটের বদলে সিদ্ধ ডিম ও সিদ্ধ ডিমের তৈরি বিভিন্ন পদ রাখা উচিত। এতে অপুষ্টির ঘাটতি পূরণ হবে এবং রোজার পর শরীর দ্রুত শক্তি ফিরে পাবে।

স্বাস্থ্য ঠিক রাখতে তাই প্রতিদিনের ইফতারে পরিমিত পরিমাণ সিদ্ধ ডিম রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪