| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় গড়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ১৬:৩৮:২০:অপরাহ্ন  |  ৬৩৬৮১৬ বার পঠিত
কুষ্টিয়ায় গড়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় অজ্ঞাত  এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শহরতলীর মঙ্গলবাড়ীয়া বাঁধ এলাকায় গড়াই নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ইশ্বরদী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যার রহস্য জানা যাবে।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪