| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চারুগৃহ শিশুস্বর্গ স্কুলে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ১৪:২৬:৫২:অপরাহ্ন  |  ৬৪৩৩৮৫ বার পঠিত
চারুগৃহ শিশুস্বর্গ স্কুলে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ঝিনাইদহ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে চারুগৃহ আর্ট স্কুল ও চারুগৃহ শিশুস্বর্গ স্কুল।

২১ ফেব্রুয়ারি সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠান। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের ছোট ছোট হাতে ফুটে ওঠে ভাষা আন্দোলনের ইতিহাস, প্রভাতফেরি, শহিদ মিনার ও বিভিন্ন জাতীয় চেতনার প্রতিচ্ছবি। শিশুদের আঁকা ছবিতে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ দেখা যায়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন গুণী চিত্রশিল্পী রাম গোপাল বিশ্বাস এবং কাঞ্চন নগর মডেল স্কুল এন্ড কলেজ-এর চিত্রাঙ্কন প্রশিক্ষক ইফতিফার রহমান। বিচারকরা শিশুদের সৃজনশীলতা ও দেশপ্রেমমূলক ভাবনার ভূয়সী প্রশংসা করে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসি কলেজ-এর বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফরিদুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাতৃভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মই ভাষা আন্দোলনের চেতনা ধারণ ও লালন করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুগৃহ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আরেফিন অনু। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি ছিল শিশুদের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করার এক অনন্য উদ্যোগ।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪