| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামীর বাংলাদেশ হবে বাকস্বাধীনতা ও সমৃদ্ধির প্রতীক: কৃষিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ১৪:১৭:১২:অপরাহ্ন  |  ৬৬৭১৮৫ বার পঠিত
আগামীর বাংলাদেশ হবে বাকস্বাধীনতা ও সমৃদ্ধির প্রতীক: কৃষিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশীদ বলেছেন, ‘দীর্ঘদিন পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার এসেছে। জনগণের অনেক আশা ও আকাঙ্ক্ষা এ সরকারের কাছে। আগামীর বাংলাদেশ বাকস্বাধীনতার বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ। সরকার এ লক্ষ্যেই কাজ করবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। 

কৃষিমন্ত্রী বলেন, সেচ প্রকল্পের মাধ্যমে কুমিল্লা অঞ্চলে ড. আখতার হামিদ খান সর্বপ্রথম কৃষিকে আধুনিকতার ছোঁয়া দিয়েছেন। কৃষিতে আখতার হামিদ খান উদ্ভাবিত কুমিল্লা মডেল এখনো দেশ-বিদেশে সমাদৃত। 

মন্ত্রী বলেন, আমিও একজন কৃষক, আমি জানি কিভাবে ধান ফলাতে হয়।

তিনি বলেন, কুমিল্লায় প্রথম রপ্তানিমুখী কারখানা আমিই স্থাপন করেছি। আপনারা উৎসাহ দিয়েছেন। এখন কুমিল্লায় এক প্রকার শিল্প বিপ্লব হয়েছে, অনেক কারখানা হয়েছে।

এর অগ্রগতি অব্যাহত থাকবে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি সরকারি বেতনভাতা নিই না, সরকারি গাড়ি ব্যবহার করি না, তেল খরচও নিই না। আগামীতেও করব না। 

তিনি বলেন, কুমিল্লার ঐতিহ্য ফিরিয়ে আনতে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষা নগরী হিসেবে কুমিল্লাকে গড়ে তুলতে চাই।

মন্ত্রী হিসেবে আমি আমার জায়গা থেকে ভূমিকা রাখতে চাই। কুমিল্লার সমস্যাগুলো নিয়ে কাজ করব। এ অঞ্চলের গণমানুষের দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ। তা বাস্তবায়ন করতে আমার জায়গা থেকে অগ্রণী ভূমিকা পালন করব। 

সাংবাদিকদের উদ্দেশে আমিন উর রশীদ বলেন, কিভাবে আমার স্ব স্ব বিভাগে কাজ সঠিকভাবে করতে পারি সেজন্য আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করলে আমি ভালো কিছু করতে পারব বলে বিশ্বাস করি।

মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউমসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪