| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শহীদ মিনারে জামায়াতের শ্রদ্ধা, যা বললেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ১২:৪৬:১৫:অপরাহ্ন  |  ৬৩৯০৮৮ বার পঠিত
শহীদ মিনারে জামায়াতের শ্রদ্ধা, যা বললেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রথমবারের মতো শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর এবং তার জোট।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, যে কারণেই হোক, তারা দেশে ও দেশের বাইরে গিয়ে তাদের অবস্থান নিয়ে ক্ষমা চেয়েছে। যদিও তাদের ভাষাটা অনেকের পছন্দ নাও হতে পারে। কিন্তু কি আমরা এই বিভেদ ধরে রেখে জাতিকে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবো? নাকি ঐক্যবদ্ধ হয়ে দেশের সংকট নিরসন করব, যেটিই ছিল মুক্তিযুদ্ধের আসল উদ্দেশ্য।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সবাই শ্রদ্ধা জানাচ্ছে। তাই এটি নিয়ে বিতর্ক না করার আহ্বান জানাই।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪