| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ০১:৪৬:৩১:পূর্বাহ্ন  |  ৬৪১৩৫৩ বার পঠিত
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন তিন বাহিনীর প্রধানরা। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে অর্থাৎ শুক্রবার দিবাগত রাত ১২টা ১৯ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার–এ তারা পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ ধ্বনিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি শহীদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।

রাষ্ট্রপতির পর রাত ১২টা ১২ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে নীরবতা পালন করেন এবং রাত ১২টা ২১ মিনিটের দিকে শহীদ মিনার ত্যাগ করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের ধারাবাহিকতায় তিন বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন। তাদের এ শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গভীর সম্মান প্রদর্শন করা হয়।

প্রথম প্রহর থেকেই শহীদ মিনার প্রাঙ্গণে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ ফুল হাতে শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪