| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উপন্যাসিক শংকরের জীবনাবসান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ০০:২১:২০:পূর্বাহ্ন  |  ৬৫৭৬৬০ বার পঠিত
উপন্যাসিক শংকরের জীবনাবসান
ছবির ক্যাপশন: সংগৃহীত

সাহিত্য ডেস্ক: বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র, ‘চৌরঙ্গী’, ‘সীমাবদ্ধ’ এবং ‘জন অরণ্য’-এর স্রষ্টা মণিশংকর মুখোপাধ্যায় (শংকর) আজ চিরবিদায় নিলেন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পাঠকদের কাছে তিনি কেবল ‘শংকর’ নামেই পরিচিত ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

কলকাতার আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, নানা শারীরিক জটিলতায় দুই সপ্তাহ আগে হাসপাতালের ভর্তি ছিলেন তিনি। শেষ সময়ে খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গেলে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

চিকিৎসক সুদীপ্ত মিত্র জানিয়েছেন, গেল দুই সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি ঘটে। ৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শংকরের প্রয়াণে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটারে লিখেছেন, বাংলার প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়-এর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর কালজয়ী সৃষ্টি প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ করেছে। তাঁর প্রয়াণ আমাদের সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি।

শংকরের জীবন ও সাহিত্য

শংকর জন্মগ্রহণ করেন ১৯৩৩ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশের যশোরে। কৈশোরে পিতৃহীন হয়ে সংসারের দায়িত্ব নেন। কলকাতায় বসবাসকালে হকারি ও কেরানি হিসেবে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি লিখেন প্রথম উপন্যাস ‘কত অজানারে’ (১৯৫৫)।

তাঁকে প্রকৃত জনপ্রিয়তা এনে দেয় ‘চৌরঙ্গী’, যা ১৯৬৮ সালে চলচ্চিত্রে রূপান্তরিত হয় এবং মহানায়ক উত্তম কুমার এর অভিনয় আলাদা মাত্রা যোগ করে। পরবর্তী সময়ে তিনি উপহার দিয়েছেন ‘সীমাবদ্ধ’, ‘জন অরণ্য’, ‘নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি’, ‘সম্রাট ও সুন্দরী’, ‘অচেনা অজানা বিবেকানন্দ’সহ বহু গল্প ও উপন্যাস।

শংকরের বহু কাহিনি সিনেমায় রূপ পেয়েছে। পিনাকিভূষণ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘চৌরঙ্গী’, সত্যজিৎ রায় পরিচালিত ‘সীমাবদ্ধ’ ও ‘জন অরণ্য’। এছাড়া ঋত্বিক ঘটক ‘কত অজানারে’ চলচ্চিত্রের কাজ ভাবলেও শেষ করতে পারেননি।

তিনি কিশোর সাহিত্যেও রেখেছেন ছাপ। শারদীয়া আনন্দমেলায় প্রকাশিত ‘পিকলুর কলকাতাভ্রমণ’ পরে ‘খারাপ লোকের খপ্পরে’ হিসেবে প্রকাশিত হয়। কিছু লেখা একত্রিত করে ‘এক ব্যাগ শংকর’ নামে প্রকাশিত হয়।

শংকর পেয়েছেন বঙ্কিম পুরস্কার (১৯৯৩), সাহিত্য আকাদেমি পুরস্কার (২০২১) এবং এবিপি আনন্দের ‘সেরার সেরা বাঙালি’ সম্মান (২০২২)।শংকরের প্রয়াণ বাংলা সাহিত্যের এক যুগান্তকারী ক্ষতি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪