| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদাকে কি জাতীয়করণ করা হলো?প্রশ্ন জামায়াত আমিরের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ২১:০৭:৫১:অপরাহ্ন  |  ৬৫৮৭৮১ বার পঠিত
চাঁদাকে কি জাতীয়করণ করা হলো?প্রশ্ন জামায়াত আমিরের
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: নবগঠিত সরকারের সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের এক মন্ত্রীর বক্তব্যকে ঘিরে বিতর্কের মধ্যে চাঁদাবাজি ইস্যুতে প্রশ্ন তুলেছেন ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, সরকারের পক্ষ থেকে চাঁদাকে কি ‘জাতীয়করণের’ ঘোষণা দেওয়া হলো?

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।

পোস্টে তিনি লেখেন, তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো? তাহলে কীভাবে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে? ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না। সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে?

তিনি আরও লেখেন, প্রিয় জনগণ, চাঁদার কালো থাবা থেকে বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা আছি, ইনশাআল্লাহ।

সম্প্রতি সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম পরিবহন খাতে মালিক-শ্রমিক সংগঠনের নামে তোলা অর্থ নিয়ে এক বক্তব্য দেন। তাঁর ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে সমালোচনার জন্ম দেয়। অনেকে বিষয়টিকে চাঁদাবাজির বৈধতা দেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন।

এ প্রেক্ষাপটেই জামায়াত আমিরের এ প্রতিক্রিয়া এসেছে। তবে মন্ত্রীর বক্তব্যের বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪