| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ উচ্ছৃঙ্খলতা করলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা: ধর্মমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ২০:৪৬:০০:অপরাহ্ন  |  ৬৪৪০৩১ বার পঠিত
ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ উচ্ছৃঙ্খলতা করলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা: ধর্মমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান করা দায়িত্ব উল্লেখ করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, আমরা দায়িত্ব পালন করার জন্য একশতভাগ চেষ্টা করব। উচ্ছৃঙ্খলতা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি এই প্রথম কুমিল্লায় তার নিজের সংসদীয় আসনে এসেছেন। এ সময় তার নেতাকর্মীদের এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। 

রমজানে নিত্য পণ্যের দাম বাড়বে না এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ধর্মমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করেছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের রাখার জন্য। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে সেজন্য প্রধানমন্ত্রী খুবই সচেতন। আমার বিশ্বাস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না। 

বিগত সময়গুলোতে হজের ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে সবাই কাজ করে যাব যেন মানুষ সব সুবিধা ভোগ করতে পারে। তারা যেন এটা বলে যে আল্লাহর রহমতে আমরা অতীতের চেয়ে ভালো সুযোগ সুবিধা পাচ্ছি। অবশ্যই অবশ্যই করব।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪