| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে নিহত ২

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ১৪:০১:২৭:অপরাহ্ন  |  ৬৬৬৯০২ বার পঠিত
নোয়াখালীতে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে নিহত ২

রিপোর্টার্স২৪ ডেস্ক: নোয়াখালীর কবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাক একটি দোকানে ঢুকে পড়ায় দুইজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহত ও নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া। দুর্ঘটনা ঘটেছে উপজেলার ট্রান্সমিটার এলাকায়।

ওসি জানিয়েছেন, নোয়াখালীর সোনাপুর থেকে কবিরহাট যাওয়ার পথে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে। ঘটনার পর সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪