| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীকে স্টারমারের চিঠি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ২২:২৮:০০:অপরাহ্ন  |  ৬৬৬৪৪১ বার পঠিত
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীকে স্টারমারের চিঠি

স্টাফ রিপোর্টার: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন।

গত ১৭ ফেব্রুয়ারি পাঠানো এক শুভেচ্ছা চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে আশা প্রকাশ করেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার ব্রিটিশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে চিঠিটি প্রকাশ করে।

চিঠিতে কিয়ার স্টারমার উল্লেখ করেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক পারস্পরিক সহযোগিতা, জনগণের গভীর সংযোগ এবং অভিন্ন কৌশলগত স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি বলেন, নতুন সরকারের নেতৃত্বে এই সম্পর্ক আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে তিনি বিশ্বাস করেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম বড় বিদেশি বিনিয়োগকারী দেশ হিসেবে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, নতুন বিনিয়োগ সুযোগ সৃষ্টি এবং টেকসই উন্নয়ন অংশীদারিত্ব জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

চিঠিতে অবৈধ অভিবাসন প্রতিরোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও উন্নত করার বিষয়েও বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন কিয়ার স্টারমার। তিনি বলেন, এই মানবিক সংকট মোকাবিলায় যুক্তরাজ্যের সমর্থন ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শুভেচ্ছা বার্তার শেষাংশে ব্রিটিশ প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ-যুক্তরাজ্য অংশীদারিত্বের একটি নতুন অধ্যায় শুরু হবে, যা দুই দেশের জনগণের কল্যাণ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪