| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৮:৩৩:৫৬:অপরাহ্ন  |  ৬৫৭১৮৭ বার পঠিত
নাটোরে বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

নাটোর প্রতিনিধি: রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নাটোরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার শহরের মাদ্রাসা মোড় বাজার, নিচাবাজারসহ বিভিন্ন বাজার ও দোকানে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান।

অভিযানে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে দুটি দোকানমালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা শাখার সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ব্যবসায়ী আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সিংক: নাজমুল হাসান, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪