| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৫:২০:৪৩:অপরাহ্ন  |  ৬৬৬৬২৯ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশন রেলস্টেশনে খুলনা থেকে আসা তেলবাহী ট্রেনের ৪টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এর ফলে রাজশাহীর সঙ্গে জেলার নাচোল ও গোমস্তাপুর উপজেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্টেশনমাস্টার মো. হাসিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

স্টেশনমাস্টার বলেন, ‘এ তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ায় গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশনে ১৬ ডাউন মহানন্দা এক্সপ্রেস ট্রেন সকাল ৬টা থেকে আটকে আছে। এতে যাত্রীরাও দুর্ভোগে পড়েছেন। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কাজ শুরু হয়েছে।’


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪