| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশ মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৪:২৪:৫৩:অপরাহ্ন  |  ৬৮০৭১১ বার পঠিত
এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশ মন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদের আগে রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড বিষয়টি বিস্তারিত উল্লেখ আছে। এটি কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়ে আজই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কত পরিবারকে এই কার্ড দেওয়া হবে জানতে চাইলে তিনি জানান, এটি মূলত সার্বজনীন। এতে কোনো বিধিনিষেধ থাকবে না। তবে একটি কমিটি গঠন করা হয়েছে, যাতে হতদরিদ্র থেকে শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারকে এই সুবিধার আওতায় আনা যায়।

মন্ত্রী আরও বলেন, ঈদের আগে পাইলট প্রজেক্ট হিসেবে এটি চালু হবে। আমাদের প্রধানমন্ত্রী চাইছেন অন্তত ঈদের আগে এটি কার্যকর করা হোক।

ফ্যামিলি কার্ড বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি অবশ্যই চালু হবে। আমরা কেবল মেকানিজম বা কার্যক্রমটি কীভাবে শুরু করা যায়, তা নিয়ে কাজ করছি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪