ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ভাষা শহীদের যথাযথ মর্যাদায় শ্রদ্ধা নিবেদন ও স্মরণ করার লক্ষে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহের এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, পৌর বিএনপি নেতা মিজানুর রহমান পান্না,সাংবাদিক মামুনুর রশিদ, ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার আবু জাফর, এনসিপি সমন্বয়ক মোহাম্মদ আশরাফ হোসেন একাডেমিক সুপার ভাইজার প্রহলাদ বিশ্বাস প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাদরুল আলম, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলীম, কৃষি অফিসার মোল্লা আল মামুন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ইলা কুন্ড, পৌর বিএনপি নেতা মুন্সী মনিরুজ্জামান মনি প্রমুখ।
রিপোর্টার্স২৪/মিতু