| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১২:১৯:২১:অপরাহ্ন  |  ৬৫৯৮৯০ বার পঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টার্স২৪ ডেস্ক: বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তার দপ্তরে তিন বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ পর্বটি প্রধানমন্ত্রীর কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হচ্ছে।

এরপরই প্রধানমন্ত্রী সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো উপস্থিত হন। এদিন তিনি ফ্যামিলি কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশগ্রহণ করেন। সকালেই সচিবালয়ে প্রবেশ করেন তিনি।

এর আগের দিন, বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে তিনি নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

মন্ত্রিসভার প্রথম বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সচিবালয়ে নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন তারেক রহমান। উল্লেখযোগ্য, গত এক দশকেরও বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের প্রায় সব বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়েই অনুষ্ঠিত হয়ে আসছিল।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন সরকার শপথ গ্রহণ করে। সেই রাতেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪