| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘আমি জনগণের কামলা, মাননীয় মন্ত্রী বললে খারাপ লাগে’

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১০:৪৮:২১:পূর্বাহ্ন  |  ৬৬১৭৭৩ বার পঠিত
‘আমি জনগণের কামলা, মাননীয় মন্ত্রী বললে খারাপ লাগে’

রিপোর্টার্স২৪ ডেস্ক: ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ব্যতিক্রমী মন্তব্য করেছেন শাহ মোফাজ্জল হোসেইন কায়কোবাদ। তিনি বলেছেন, কেউ তাকে ‘মাননীয় মন্ত্রী’ বলে সম্বোধন করলে তার খারাপ লাগে; বরং তিনি নিজেকে জনগণের কর্মী বা ‘কামলা’ হিসেবে দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

প্রথম দিন দায়িত্ব পালন করতে গিয়ে তিনি চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে কুমিল্লার আঞ্চলিক ভাষায় তিনি বলেন, “আসলে আপনারা যে আমারে মাননীয় মন্ত্রী কন, আমি তো জনগণের কামলা। মাননীয় মন্ত্রী কইলে খারাপ লাগে, কারণ জনগণ আমারে ভোট দিয়া বানাইসে কাম করনের লাইগা। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছেন জনগণের কামলা হিসেবে, তাদের কাজ করার জন্য।”

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে- আলহামদুলিল্লাহ। দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, “ভাই ও বোনেরা, এই রমজান মাসে আপনারা ২ রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন, যেন আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, সহি বুঝ দান করেন। আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশটাকে চালাতে পারি।”

ছয়বারের সংসদ সদস্য কায়কোবাদ দায়িত্ব পালনের প্রথম দিনেই মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন এবং ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করে তিনি এসব কথা বলেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪