| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ২০:১৮:০৭:অপরাহ্ন  |  ৬৯২৫০৯ বার পঠিত
অভয়নগরে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক মতবিনিময়

অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে “সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

১৮ ফেব্রুয়ারি বুধবার বিকালে অভয়নগরের নওয়াপাড়া ইনস্টিটিউটে উপজেলা পিএফজি এর আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পিস ফেসিলেটর গ্রুপ এর উপজেলা সভাপতি অধ্যাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সমন্বয়কারী অধ্যক্ষ আব্দুল লতিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী নির্বাচন অফিসার অসীম কুমার, জামায়াতে ইসলামী উপজেলা আমির সহকারী অধ্যাপক সরদার শরীফ হোসেন, সেক্রেটারি জেনারেল সহকারী অধ্যাপক  মহিউল ইসলাম, পৌর বিএনপি'র সহ-সভাপতি সেলিম রেজা, পিএফজি অ্যাম্বাসিডার থানা বিএনপি'র সহ-সভাপতি অধ্যক্ষ খায়রুল বাশার, হাঙ্গার প্রজেক্ট এর আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম এবং জেলা সমন্বয়কারী গিয়াস উদ্দিন, এম্বাসিডর সহকারী অধ্যাপক সেলিম হোসেন ও শহিদুল ইসলাম, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক গাজী আবুল হোসেন, পিএফজি সদস্য বিএনপি নেতা সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, সিপিবি নেতা সহকারী অধ্যাপক চিন্ময় বিশ্বাস, জাতীয় পার্টির নেতা পিএফজি সদস্য প্রহ্লাদ সাহা এছাড়াও আঙ্গার প্রজেক্ট এর ইয়োথ লিডার, ছাত্র প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় বক্তারা নির্বাচনকালীন সুন্দর পরিবেশ, উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ, ও নির্বাচন উত্তর নির্বাচনের পরিবেশ এবং নির্বাচন পরবর্তী দলমত নির্বিশেষে সকলের শান্তি ও সম্প্রীতির সঙ্গে সহ অবস্থানের বর্ণনা তুলে ধরেন। এ সময় বক্তারা আরো বলেন, অন্যের মতামতকে প্রাধান্য দিয়ে শান্তিপ্রিয় অভয়নগরবাসী শান্তি ও সম্প্রীতির বন্ধনে আমরা সকলে আবদ্ধ থাকতে পারি।

৮৮ যশোর ৪ আসনের নির্বাচন সুশৃংখলভাবে,  শান্তিপূর্ণ ও উৎসবমুখর হওয়ায় আগামীতে সকলে শান্তি ও সম্প্রীতির সঙ্গে যেন বসবাস করতে পারি সকলে সেই প্রতিজ্ঞাবদ্ধ হন।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪