| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবি ল্যাবরেটরি কলেজে অধ্যক্ষের কক্ষে তালা, পরীক্ষা বর্জন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ১৭:২৩:৪৮:অপরাহ্ন  |  ৬৬২০৩৯ বার পঠিত
চবি ল্যাবরেটরি কলেজে অধ্যক্ষের কক্ষে তালা, পরীক্ষা বর্জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পুরোনো শিক্ষকদের বহিষ্কার ও অবৈধ নিয়োগের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন। বুধবার সকালে তাঁরা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেন এবং অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন।

জানা যায়, প্রতিষ্ঠানটির চলমান পরীক্ষায় অংশ নিতে এসে শিক্ষার্থীরা তাঁদের পুরোনো শিক্ষকদের অনুপস্থিতি লক্ষ্য করেন। এ ঘটনায় তাঁরা তাৎক্ষণিকভাবে পরীক্ষা বর্জন করে পুরোনো শিক্ষকদের পুনর্বহাল ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন।

আন্দোলনের একপর্যায়ে শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন। তাঁদের অভিযোগ, স্বজনপ্রীতি ও দলীয়করণের মাধ্যমে অবৈধভাবে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, যারা গত পাঁচ বছর ধরে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করেছেন, তাঁদের অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এহসানুর রহিম বলেন, “আমরা আমাদের পুরোনো শিক্ষকদের ফিরে চাই। অবৈধ নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে।”

ভুক্তভোগী শিক্ষকদের দাবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা উপেক্ষা করে এবং মহামান্য হাইকোর্টে বিচারপ্রক্রিয়া চলাকালে তড়িঘড়ি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এতে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা হয়নি বলেও তাঁরা অভিযোগ করেন। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এর আগে, ৯ মার্চ ২০২৫ তারিখে প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে মাধ্যমিক শাখায় ১১টি ও উচ্চমাধ্যমিক শাখায় ১১টি শূন্যপদের কথা উল্লেখ করা হয়। তবে ৮ মে ২০২৫ তারিখে ইউজিসি এক নির্দেশনায় উক্ত সকল প্রকার নিয়োগ স্থগিত করার নির্দেশ দেয়। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষকরা ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে মহামান্য হাইকোর্টে আপিল করেন। একই সঙ্গে ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে ইউজিসি ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের শিরোনাম ছিল— “ইউজিসি কর্তৃক নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ ও প্রভাষক নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতি প্রসঙ্গে”।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪