| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে পরিবহন চালক–শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ১৭:০৮:০৭:অপরাহ্ন  |  ৬৬৪৮৬১ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে পরিবহন চালক–শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পেশাজীবী পরিবহন গাড়িচালক ও শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং শব্দদূষণ বিষয়ে সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের মাল্টিপারপাস হলে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঠাকুরগাঁও জেলা কার্যালয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফেরদৌস। বিশেষ প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক মো. তামিম হাসান এবং বিআরটিএর উপপরিচালক মো. সুবীর কুমার সাহা।

কর্মশালায় পরিবহন খাতের চালক ও শ্রমিকদের সংশ্লিষ্ট বিভিন্ন আইন ও বিধিমালা, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, শব্দদূষণের ক্ষতিকর প্রভাব এবং তা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে চালক ও শ্রমিকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা পরিবহন খাতকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে সহায়ক ভূমিকা রাখবে।

আয়োজকেরা জানান, পরিবহন চালক ও শ্রমিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪