ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ৫৪ বছর বয়সী এক নারীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এক্সপ্রেসওয়ে সড়কের গাবতলি এলাকা থেকে অজ্ঞাতনামা নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,এক্সপ্রেস ওয়ে সড়কের পাশ দিয়ে পথচারীরা সকালে যাতায়াত করার সময় তারা মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। অজ্ঞাতনামা নারীর মৃতদেহ পরে থাকার খবর ছড়িয়ে গেলে ভীড় জমে উঠে। পরিচিত কেউ না হওয়ায় ঘটনাটি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
পরিচয় সনাক্ত করতে কাজ চলছে, ময়নাতদন্তের পরে মৃত্যুর রহস্য জানা যাবে জানিয়েছেন ভাঙ্গা থানা পুলিশ।
রিপোর্টার্স২৪/মিতু