রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন সম্পন্ন করেছেন তিনি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রী নিজের অধীনে একটি মন্ত্রণালয় ও দুটি বিভাগসহ মোট তিনটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব রেখেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর হাতে থাকছে-
মন্ত্রিপরিষদ বিভাগ
প্রতিরক্ষা মন্ত্রণালয়
সশস্ত্র বাহিনী বিভাগ
অন্য সব মন্ত্রণালয় ও বিভাগ নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বণ্টন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। শপথের পরপরই তিনি ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দেন। দপ্তর বণ্টন শেষে এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ এই তিন দপ্তর নিজের অধীনে রেখে প্রশাসনিক কার্যক্রমে সরাসরি তদারকির ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী।
রিপোর্টার্স২৪ /আরকে