| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজও দূষণের লাল সতর্কতায় ঢাকা: বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ বায়ুদূষণ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ১১:০১:১৭:পূর্বাহ্ন  |  ৬৯০৫৪১ বার পঠিত
আজও দূষণের লাল সতর্কতায় ঢাকা: বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ বায়ুদূষণ

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বজুড়ে নানা কারণে প্রতিদিনই বাড়ছে বায়ুদূষণ, আর তার মারাত্মক প্রভাব দীর্ঘদিন ধরেই বহন করছে রাজধানী। সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাত কম থাকায় নগরীর বায়ুমান আরও অবনতির দিকে গেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা IQAir–এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৫২ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ুদূষণ ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

একই সময়ে ২৮৭ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে লাহোর। ২৫১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে ডাকার। চতুর্থ স্থানে দিল্লি (২৪৮) এবং পঞ্চম স্থানে কলকাতা (২১৩)।

বিশেষজ্ঞরা জানান, একিউআই স্কোর ০–৫০ হলে তা ‘ভালো’ ধরা হয়। ৫১–১০০ পর্যন্ত ‘মাঝারি’ মানের বায়ু হিসেবে বিবেচিত হয়। ১০১–১৫০ স্কোর সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর, আর ১৫১–২০০ হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য হয়।

২০১–৩০০-এর মধ্যে একিউআই থাকলে সেটি ‘খুব অস্বাস্থ্যকর’ স্তর নির্দেশ করে। এ অবস্থায় শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্তদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। অন্যদেরও বাইরে দীর্ঘ সময় অবস্থান না করার আহ্বান জানানো হয়।

আর ৩০১–৪০০ একিউআই হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পড়ে, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪