| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিরোধী দলীয় নেতার সাথে বিদেশি কূটনীতিকদের সৌজন্য সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ০৬:২৪:০৮:পূর্বাহ্ন  |  ৬৬৬৯৩৯ বার পঠিত
বিরোধী দলীয় নেতার সাথে বিদেশি কূটনীতিকদের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-র আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে পৃথক পৃথক বৈঠকে তারা তার সঙ্গে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা নিজ নিজ সরকারের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ায় ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও সংসদীয় কার্যক্রমে তার নেতৃত্ব ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখবে।

বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিদের মধ্যে ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিকবিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা, ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচি, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল চৌধুরী এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল বালা নন্দ শর্মা

বাংলাদেশ সফররত এসব প্রতিনিধি দল পৃথক বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকগুলো ছিল সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ।

এ সময় বিরোধী দলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. মাহমুদুল হাসান।

বিশ্লেষকদের মতে, নতুন সংসদ গঠনের পরপরই বিভিন্ন দেশের কূটনীতিকদের এ ধরনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতার প্রতিফলন। এতে সংসদীয় রাজনীতিতে বিরোধী দলের ভূমিকাও আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪