রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন সরকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, দেশের আইনশৃঙ্খলা, জননিরাপত্তা ও অভ্যন্তরীণ নিরাপত্তা–সংক্রান্ত গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পালন করবেন।
নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সালাহউদ্দিন আহমদের ওপর ন্যস্ত করা হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের সাথে তিনি শপথ গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবে।
রিপোর্টার্স২৪/এসএন