| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে কৃষকের তামাক ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৬:৫২:৪৫:অপরাহ্ন  |  ৬৮৪৪১৩ বার পঠিত
ঝিনাইদহে কৃষকের তামাক ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে এক কৃষকের তামাক ক্ষেত কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সোমবার রাতে পৌরসভার পবহাটি গ্রামের উত্তরপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক সিদ্দিকুর রহমান জানান, তিনি গ্রামের মাঠে এক একর জমিতে তামাক আবাদ করেছেন। সোমবার গভীর রাতে কে বা কারা তার জমির দুই স্থানে প্রায় ১০ শতক জমির তামাক কেটে নষ্ট করে দেয়। সকালে স্থানীয় কৃষকদের কাছ থেকে খবর পেয়ে তিনি মাঠে গিয়ে দেখতে পান, তার সযত্নে লালিত তামাক ক্ষেতের একটি অংশ সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে।

তিনি আরও জানান, পূর্বের সামাজিক বিরোধের জের ধরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে এ ক্ষতি সাধন করেছে বলে তার ধারণা। এতে তার প্রায় ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

স্থানীয়রা ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষক।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৃষকেরা তাদের ফসলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪