| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শপথ নিলেন ২৪ প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৬:৪৩:৩৯:অপরাহ্ন  |  ৭০৬৫৪৭ বার পঠিত
শপথ নিলেন ২৪ প্রতিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় একযোগে শপথ নিয়েছেন ২৪ জন প্রতিমন্ত্রী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

শপথ নেওয়া প্রতিমন্ত্রীরা হলেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, রাজীব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসির খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহাম্মেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

এর আগে একই অনুষ্ঠানে ২৫ জন পূর্ণমন্ত্রী শপথ নেন। তাঁদের মধ্যে মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথের মধ্য দিয়ে নতুন সরকারের মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে পূর্ণতা পেল। শিগগিরই দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪