রিপোর্টার্স২৪ ডেস্ক: অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন। বিএনপি সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন আরও কয়েকজন নতুন মন্ত্রী।
সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে। জানা গেছে, নতুন মন্ত্রিসভার আকার হতে পারে ৫০ জন, যার মধ্যে ২৫ পূর্ণমন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ৪৯টি গাড়ি পাঠানো হয়েছে।
এর আগে সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবন-এ নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম