| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুটো শপথই নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৪:২৩:২৬:অপরাহ্ন  |  ৬৬৪২৭২ বার পঠিত
দুটো শপথই নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচিত ছয় জন সংসদ সদস্য মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) একদিকে জাতীয় সংসদে শপথ নেন এবং অন্যদিকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন।

সংসদ সদস্যের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এনসিপির সূত্র জানায়, শপথ নেওয়া নিয়ে প্রথমে দ্বিধা ছিল। কারণ বিএনপির জয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। সেই কারণে এনসিপি প্রথমে শপথ না নেওয়ার কথা বিবেচনা করেছিল।

একই পরিস্থিতির প্রভাব জামায়াতের নির্বাচিত সদস্যদের ক্ষেত্রেও দেখা গেছে। সকালে তারা জাতীয় সংসদে শপথ না নেওয়ার কথা জানিয়েছিলেন, কিন্তু দুপুরে সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের দুই শপথই গ্রহণ করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪