রিপোর্টার্স২৪ ডেস্ক: সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্তের কারণে বিএনপির কড়া সমালোচনা করেছেন ডাকসু ভিপি ও শিবির নেতা আবু সাদিক কায়েম।
মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, জনরায়কে উপেক্ষা করে বিএনপির এই অবস্থান দলটির সংস্কারবিরোধী মনোভাবকে স্পষ্ট করেছে। এটি দেশের বিদ্যমান কাঠামো অটুট রাখার ইঙ্গিত বহন করছে।
তিনি আরও সতর্ক করে বলেন, বিএনপি যদি এ অবস্থান থেকে সরে না আসে, তবে ‘জুলাই প্রজন্ম’ রাজপথে নেমে কর্মসূচি চালাতে পারে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন নিশ্চিত করবে, ইনশাআল্লাহ।
এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দলের এ সিদ্ধান্ত ভবিষ্যতে সংবিধান সংস্কার ও রাজনৈতিক প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলতে পারে।
রিপোর্টার্স২৪/আরকে