| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৭:১৯:০০:অপরাহ্ন  |  ৬৭৬৯৭১ বার পঠিত
বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি: রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)–এর নিজস্ব উদ্যোগ ও বাস্তবায়নে প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বিষ্ণুপুর মুন্সিবাড়িতে একটি প্রবীণ সামাজিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।

নতুন এ কেন্দ্রটি স্থানীয় প্রবীণদের মিলনমেলা, স্বাস্থ্য সচেতনতা, পরামর্শ প্রদান এবং সামাজিক কার্যক্রম পরিচালনার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকের পরিচালক আফরোজা লায়লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রিকের মহাব্যবস্থাপক ফেরদৌসী বেগম গিতালী, ডিভিশনাল ম্যানেজার (পিরোজপুর) মোঃ নাসির উদ্দিন, জোনাল ম্যানেজার (পিরোজপুর জোন) মোঃ আখতারুজ্জামান, আঞ্চলিক সমন্বয়কারী (প্রবীণ কল্যাণ কর্মসূচি) ফারুক রহমান এবং রিকের এরিয়া ম্যানেজার (বাগেরহাট) মোঃ ইনছান আলী।

অনুষ্ঠানে প্রবীণদের পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিয়ার রহমান। তিনি প্রবীণদের কল্যাণে এমন উদ্যোগ গ্রহণের জন্য রিক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এ কেন্দ্রকে সক্রিয় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেমরতা ইউনিয়ন প্রবীণ কল্যাণ কর্মসূচির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন। এ সময় রিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বেমরতা ইউনিয়নের প্রবীণ কল্যাণ কর্মসূচির সভাপতি-সচিবসহ সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজে প্রবীণদের সম্মান ও অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪