| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া বয়সভিত্তিক ক্রিকেট দলকে জেলা ক্রীড়া সংস্থার সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৪:১৮:০৫:অপরাহ্ন  |  ৭০৯৫৪৬ বার পঠিত
বগুড়া বয়সভিত্তিক ক্রিকেট দলকে জেলা ক্রীড়া সংস্থার সংবর্ধনা

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত বয়সভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়া বগুড়া জেলা অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেট দলকে সংবর্ধনা প্রদান করেছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা।

সোমবার সকালে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উপহারসামগ্রী তুলে দেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। বগুড়া জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন, মাহফুজুল হক, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, জেলা কোচ রিফাত হাসান প্রমুখ।

উল্লেখ্য, বগুড়া জেলা অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেট দল রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪