| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের আমিরের নোয়াখালী সফর স্থগিত, সব কর্মসূচি বাতিল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৪:১৪:১৪:অপরাহ্ন  |  ৬৭০৪৯৩ বার পঠিত
জামায়াতের আমিরের নোয়াখালী সফর স্থগিত, সব কর্মসূচি বাতিল

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে নির্বাচন-পরবর্তী সহিংসতা, অগ্নিসংযোগ ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহর মাইজদীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলো দেয় জেলা জামায়াতে ইসলামী।

এ সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল দলটির কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের। তবে অনিবার্য কারণে বিক্ষোভ সমাবেশটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে জেলা জামায়াত।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার।

নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে নোয়াখালীর বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কেন্দ্রীয় জামায়াতের আমিরের নোয়াখালী সফরের কথা থাকলেও অনিবার্য কারণবশত সফরটি স্থগিত করা হয়েছে এবং জেলা জামায়াতের সব কর্মসূচি বাতিল করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪