স্টাফ রিপোর্টার: নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য রাজধানীর ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি সরকারি বাসা প্রস্তুত আছে বলে জানিয়েছেন আদিলুর রহমান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা। নতুন প্রধানমন্ত্রী যেখানে পছন্দ করবেন, সেই অনুযায়ী বাসা বরাদ্দ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন, আর নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজনে মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য অধিদফতর তৎপর।
এর আগে, স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গনি-কে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়েছে।
ড. নাসিমুল গনি এর আগে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম