| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওমর সানীর রেস্তোরাঁয় কাস্টমারকে কুপিয়ে জখম

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ১১:৪৬:৪৩:পূর্বাহ্ন  |  ৭০৩৮০৪ বার পঠিত
ওমর সানীর রেস্তোরাঁয় কাস্টমারকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার: চিত্রনায়ক ওমর সানী পরিচালিত রেস্তোরাঁ ‘চাপওয়ালার শ্বশুর বাড়ি’ বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টে এক কাস্টমারকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

আহত আতিকুর রহমান খান-এর চাচা মো. খলিলুল রহমান খান বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় ১৩ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অভিযুক্তদের মধ্যে উল্লেখ রয়েছে মো. ইমরান (২৪), মো. লিখন (২২), হাসান (২৭), জীবন (২৫), মুন্না (২২) ও মঞ্জুর (২৬)। বাকি আসামিরা অজ্ঞাত পরিচয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঘটেছে। আতিকুর তার ৪–৫ জন বন্ধু নিয়ে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। সেই সময় কয়েকজন নারী ক্রেতার সঙ্গে রেস্তোরাঁর এক কর্মী অশোভন আচরণ করছিল। প্রতিবাদ করলে অভিযুক্তরা লোহার রড, হাতুড়ি, চাপাতি, ধারালো ছুরি, কুড়াল, বেলচা ও বাঁশের লাঠি নিয়ে হামলা চালায়। আহতদের রক্তাক্ত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চিত্রনায়ক ওমর সানী জানিয়েছেন, জনবল কম থাকায় কয়েকদিন আগে তিনি লিখনকে রেস্তোরাঁয় নিয়োগ দিয়েছিলেন। তবে লিখনের আচরণ সন্দেহজনক ছিল; মাদকাসক্ত ও অসদাচরণী হওয়ায় এই ধরনের ঘটনা ঘটেছে বলে মনে করছেন তিনি। নায়ক নিজে পুলিশ ও সেনাসদস্যদের ফোন করে ঘটনা অবহিত করেছেন। লিখনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন জানিয়েছেন, মামলার রেজিস্ট্রি করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪