| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামানত হারালেন ফরিদপুর-৪ আসনে যে পাঁচ প্রার্থী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ২১:৫৫:২৯:অপরাহ্ন  |  ৭০৩৬৯৪ বার পঠিত
জামানত হারালেন ফরিদপুর-৪ আসনে যে পাঁচ প্রার্থী
ছবির ক্যাপশন: সংগৃহীত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত  ফরিদপুর-৪ আসন। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ইসলামিসহ জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দুজন স্বতন্ত্র প্রার্থীসহ আটজন ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এআসনের অংশ গ্রহণকারী ৮ জন প্রার্থীর মধ্যে ৫ জন  জামানত হারিয়েছেন। জামানত হারানোর  প্রার্থীরা হলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আতাউর রহমান (কাস্তে) প্রাপ্ত ভোট  ৭১৪ ভোট। বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মিজানুর রহমান (রিকশা) পেয়েছেন একহাজার ১১৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী মুহাম্মাদ মজিবুর হোসাইন (ঘোড়া) পেয়েছেন একহাজার ৭০৪ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ইসাহাক চোকদার (হাতপাখা) তিনি পেয়েছেন এগারো হাজার ৪৯৮ ভোট ও জাতীয় পার্টির রায়হান জামিল তিনি পেয়েছেন (লাঙ্গল) ৫৫০ ভোট

উল্লেখ্য ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসন। গত ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২ লাখ ৭৪ হাজার ৯৯২টি ভোট কাস্টিং হয়েছে।

গণ প্রতিনিধিত্ব আদেশ (আরপিও ১৯৭২) অনুযায়ী, মোট বৈধ ভোটের ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে একজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসেবে জামানত রক্ষায় ৩৪ হাজার ৩৭৪টি ভোট প্রয়োজন থাকলেও সেটি হয়ে ওঠেনি বিধায় গণ প্রতিনিধিত্ব আদেশ (আরপিও ১৯৭২) অনুযায়ী পাঁচজন জাতীয় সংসদ সদস্য পাঁচজন প্রার্থী তাদের জামানত হারাতে হয়েছে।

বিএনপির বিজয়ী প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাওলানা সরোয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ (ফুটবল প্রতীক) দুই পরাজিত প্রার্থীর জামানত রক্ষা হলেও নির্ধারিত ভোটের কম যে পাঁচজন প্রার্থী ভোট  পেয়েছেন জামানতের সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা।

সাধারণ জনগণ ও ভোটের মাঠের ভোটারদের তথ্য মতে, জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে প্রধান দুটি দল বিএনপি ও জামায়াত ইসলামি এবং  স্বতন্ত্র প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। মূলত উল্লেখযোগ্য ভোট না পাওয়ায় অপর পাঁচ প্রার্থীকে জামানত হারাতে হয়েছে অভিমত রাজনৈতিক ও সংশ্লিষ্ট মহলের।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪