| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ২১:৫০:৪৩:অপরাহ্ন  |  ৭০৭৪১৭ বার পঠিত
দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল

স্টাফ রিপোর্টার: মেয়াদ শেষ হওয়ার নয় মাস আগেই ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদকে সরাল সরকার।

রোববার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আদেশ দিয়েছে।

তবে কী কারণে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে, সেই বিষয়ে প্রজ্ঞাপনে কিছু জানানো হয়নি।

আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর দুই বছরের জন্য প্রেস মিনিস্টার হিসেবে দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলা আউটলুকের সম্পাদক ফয়সাল মাহমুদকে।

অন্তর্বর্তী সরকার সেসময় দিল্লির পাশাপাশি আরও দূতাবাসের বিভিন্ন পদে রদবদল আনে।

এখন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির সরকার গঠনের আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকার ফয়সালের চুক্তির নিয়োগ বাতিল করল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪