| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরণখোলা প্রেসক্লাবে নব নির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৮:৪১:০১:অপরাহ্ন  |  ৭০৮১৭০ বার পঠিত
শরণখোলা প্রেসক্লাবে নব নির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময়

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার শরণখোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাগেরহাট-৪ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য ও বাগেরহাট জেলা জামায়াত ইসলামির সূরা সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম।

রবিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় সমস্যা তুলে ধরে ও নবনির্বাচিত এমপি মহোদয়কে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন,শরণখোলা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম আকন,সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সাবেরা ঝর্ণা,প্রেসক্লাবের কোষাধ্যক্ষ  আবু-হানিফ,প্রেসক্লাবের সহ-সম্পাদক সাংবাদিক মাহফুজ বাপ্পি,সাংবাদিক জাহিদ হাসান হিমেল। 

এসময় উপস্থিত ছিলেন,শরণখোলা উপজেলা জামায়েত ইসলামি'র আমির মাওলানা রফিকুল ইসলাম কবির,মাওলানা ওবায়দুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছরোয়ার হোসেন বাদল প্রমুখ। 

এসময় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম বলেন,আমি জামায়াত ইসলামী'র এমপি না। আমি সবার এমপি। তাই সবাইকে নিয়েই মোরেলগঞ্জ,শরণখোলার উন্নয়নে আপনাদের কে সাথে নিয়ে কাজ করতে চাই

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪