| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহের চারটি আসনে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৮:২৩:৩৯:অপরাহ্ন  |  ৬৯৭৮৫৬ বার পঠিত
ঝিনাইদহের চারটি আসনে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে অংশ নেওয়া ২১ জন প্রার্থীর মধ্যে ১২ জন জামানত হারিয়েছেন। জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাসউদ স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত হয়েছে।

নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। সেই শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় জেলার একাধিক রাজনৈতিক দলের প্রার্থীর জামানত হারানোর ঘটনা ঘটেছে। সর্বনিম্ন ভোট পেয়েছেন ঝিনাইদহ-৪ আসনের গণফোরাম প্রার্থী খনিয়া খানম মাত্র ২৬৭ ভোট।


ঝিনাইদহ-১ (আসন ৮১)

মোট ভোটার: ৩,২৫,২৭৮

প্রদত্ত ভোট: ২,৩৭,২১২ (৭২.৯৩%)

এ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


বিজয়ী: বিএনপি মনোনীত মো. আসাদুজ্জামান (ধানের শীষ) ১,৭৩,৩৮১ ভোট।

জামানত হারিয়েছেন:


জাতীয় পার্টির মনিকা আলম (লাঙল) ৯৬৯ ভোট

আমার বাংলাদেশ পার্টির মতিয়ার রহমান (ঈগল) ৬১০ ভোট

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত সহিদুল এনাম পল্লব মিয়া (কাঁচি) ৩০৯ ভোট


ঝিনাইদহ-২ (আসন ৮২)

মোট ভোটার: ৫,০৬,৬৩৮

প্রদত্ত ভোট: ৩,৮৪,৬৬৫ (৭৫.৯৩%)

৬ প্রার্থীর লড়াইয়ে বিজয়ী: জামায়াতে ইসলামী মনোনীত আলী আজম মো. আবু বকর (দাঁড়িপাল্লা) ১,৯৫,৭০২ ভোট।


জামানত হারিয়েছেন:

জাতীয় পার্টির সাওগাতুল ইসলাম (লাঙল) ৯৯৪ ভোট

ইসলামী আন্দোলন বাংলাদেশের এইচ এম মমতাজুর রহমান (হাতপাখা) ৪,৫৭১ ভোট

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. আবু তোয়াব (কাস্তে) ৫৫৭ ভোট

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মনোনীত মো. আসসাদুল ইসলাম (মই) ৩৪০ ভোট


ঝিনাইদহ-৩ (আসন ৮৩)

মোট ভোটার: ৪,৩১,০১৫

প্রদত্ত ভোট: ৩,৩৫,৫০০ (৭৭.৮৪%)

৪ প্রার্থীর লড়াইয়ে বিজয়ী: জামায়াতে ইসলামী মনোনীত মো. মতিয়ার রহমান (দাঁড়িপাল্লা) ১,৭৫,৮৫৭ ভোট।


জামানত হারিয়েছেন:

ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সরোয়ার হোসেন (হাতপাখা) ৩,৮২০ ভোট

গণঅধিকার প্রার্থী সুমন কবির (ট্রাক) ৩৮৮ ভোট


ঝিনাইদহ-৪ (আসন ৮৪)

মোট ভোটার: ৩,৩৩,৪৬২

প্রদত্ত ভোট: ২,৪৭,৯৩২ (৭৪.৩৫%)

৬ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী: জামায়াতে ইসলামী মনোনীত আবু তালিব (দাঁড়িপাল্লা) ১,০৫,৯৯৯ ভোট।


জামানত হারিয়েছেন:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল (হাতপাখা) ৩,৯০৭ ভোট

জাতীয় পার্টির এমদাদুল ইসলাম (লাঙল) ৬১৩ ভোট

গণফোরামের খনিয়া খানম (উদীয়মান সূর্য) ২৬৭ ভোট

চারটি সংসদীয় আসনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১২ জন প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হয়ে জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী প্রদত্ত ভোটের নির্ধারিত সীমা অতিক্রম করতে না পারাই তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার কারণ। ঝিনাইদহে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে সন্তোষজনক হলেও ছোট দল ও স্বল্প পরিচিত প্রার্থীদের জন্য ফলাফল হতাশাজনক ছিল।


রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪