স্টাফ রিপোর্টার: নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। রোববার কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, শপথ অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে কূটনৈতিক পর্যায়ে প্রস্তুতি শুরু হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। এছাড়া ২৯৯টি আসনের মধ্যে দুটি আসনে বিএনপি প্রার্থীদের ফলাফল প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।
নির্বাচনে বিএনপি জোট ২১২ আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফলে দলটি সরকার গঠন করতে যাচ্ছে।
রিপোর্টার্স২৪/এসসি