| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৬:১৪:০৩:অপরাহ্ন  |  ৭০১১৯৩ বার পঠিত
বগুড়ায় দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে যাওয়ার পথে ট্রাকচাপায় আহসান হাবিব (৪৬) নামে এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাত ২টার দিকে মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দুর্ঘটনার শিকার হন তিনি। একই রাতে আরো দুটি পৃথক দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, চান্দাইকোনা এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে বের হওয়ার সময় আহসান হাবিব রাস্তায় দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন। এসময় তিনি একটি ট্রাক থামান। পেছন থেকে আসা একটি বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। ট্রাকটি আহসান হাবিবের ওপর উঠে গেল ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন জানান, ঘাতক বাস ও ট্রাক আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, রাত ১টার দিকে হামছায়াপুর এলাকায় সড়ক পারাপারের সময় খাদিজা খাতুন (৩৯) নামে এক নারী প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাত ৯টার দিকে গাড়িদহের দশ মাইল এলাকায় তিন যানের ত্রিমুখী সংঘর্ষে চারজন আহত হন। গুরুতর আহত শুভ (২৮) আইসিইউতে চিকিৎসাধীন। 

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোরতাজা নুর জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪