মাগুরা প্রতিনিধি: গান,আবৃত্তি আর বাঙালির ঐতিহ্যবাহী খাবারের সমারোহে মাগুরায় বসন্ত বরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মাগুরার প্রথম আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, মাগুরা শাখার আয়োজনে শহরের এম আর রোডস্থ শাহিদা বেগম ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ বসন্ত বরণ অনুষ্ঠান।
সকালে পহেলা ফাল্গুন বরণ উপলক্ষে হলুদ বাসন্তি রঙের পোশাকে সংস্কৃতি প্রেমিক মানুষেরা উপস্থিত হয় অনুষ্ঠান স্থলে। ‘নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো’ গানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীরা একটার পর একটা বসন্তের গান পরিবেশন করে। ফাঁকে ফাঁকে কণ্ঠবীথির সদস্যদের সাবলিল কণ্ঠে উচ্চারিত হয় বসন্তের আবৃত্তি।
অনুষ্ঠানে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ মাগুরা শাখার সভাপতি মাজহারুল হক লিপ ‘র সভাপতিত্বে বাঙালির বসন্ত নিয়ে আলোচনায় অংশ নেন সাংবাদিক রকিবুল হক দিপু, এডভোকেট মোখলেছুর রহমান, আব্দুর রমিম, রাশেদুল ইসলাম, ফজল মাহমুদ ও নাজলী লাবণী।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে বাঙালির ঐতিহ্য মুড়ি, মুড়কি, মোয়া, বাতাসা, কদমা ও বরই ফল দিয়ে আপ্যায়ন করা
হয়।
রিপোর্টার্স২৪/মিতু