স্টাফ রিপোর্টার: মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের প্রেক্ষিতে বিভিন্ন মাধ্যমে অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য প্রচারিত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ব্যাখ্যায় বলা হয়, ব্যক্তিগত কারণেই তিনি নির্বাচনের কিছুদিন আগে প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেন। তবে নির্বাচন সন্নিকটে থাকায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালন করতে সম্মত হন।
সংশ্লিষ্টরা জানান, বিষয়টি সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। এ নিয়ে বিভ্রান্তিকর বা ভিত্তিহীন তথ্য প্রচার না করার জন্য গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি