| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদ সদস্যদের প্রধান সুযোগ-সুবিধা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৩:১২:৩৪:অপরাহ্ন  |  ৬৮৮৬৪১ বার পঠিত
সংসদ সদস্যদের প্রধান সুযোগ-সুবিধা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সংসদ সদস্যরা (এমপি) শুধুমাত্র আইন প্রণয়ন বা জনগণকে প্রতিনিধিত্বই করেন না, বরং রাষ্ট্র তাদের জন্য নির্ধারিত কিছু সম্মানী, ভাতা ও সুবিধা দিয়ে থাকে। 

এসব সুবিধা নির্ধারিত হয়েছে ‘সংসদ সদস্য (পারিশ্রমিক ও ভাতা) আদেশ, ১৯৭৩’ অনুযায়ী, যা সময় সময় সংশোধনের মাধ্যমে হালনাগাদ করা হয়েছে।

মূল সুবিধাগুলো হলো—

মাসিক সম্মানী: ৫৫ হাজার টাকা।

নির্বাচনী এলাকা ভাতা: ১২,৫০০ টাকা।

আপ্যায়ন ভাতা: ৫ হাজার টাকা।

শুল্কমুক্ত গাড়ি সুবিধা: দায়িত্বকালীন একটি গাড়ি বা জিপ/মাইক্রোবাস, ৫ বছর পর নতুন গাড়ি।

পরিবহন ভাতা: ৭০ হাজার টাকা (যাতায়াত, জ্বালানি, চালক বেতনসহ)।

অফিস ব্যয় ভাতা: ১৫ হাজার টাকা (নির্বাচনী এলাকায় অফিস পরিচালনার জন্য)।

লন্ড্রি ও আনুষঙ্গিক ভাতা: ১,৫০০ + ৬,০০০ টাকা।

ভ্রমণ ভাতা (সেশন ও কমিটি): বিমান/রেল/জাহাজে সর্বোচ্চ শ্রেণির ভাড়া ১.৫ গুণ এবং সড়কপথে কিলোমিটার প্রতি ১০ টাকা।

দৈনিক ভাতা: ৭৫০–৮০০ টাকা, যাতায়াত ভাতা ৭৫–২০০ টাকা।

দেশে অভ্যন্তরীণ ভ্রমণ: বছরে ১,২০,০০০ টাকা বা সমপরিমাণ নন-ট্রান্সফারেবল ট্রাভেল পাস।

চিকিৎসা সুবিধা: এমপি ও পরিবারের জন্য প্রথম শ্রেণির সরকারি চিকিৎসা এবং ৭০০ টাকা মাসিক চিকিৎসা ভাতা।

টেলিফোন সুবিধা: বাসভবনে সরকারি খরচে টেলিফোন সংযোগ এবং কলভাতা ৭,৮০০ টাকা।

বিমা সুবিধা: দায়িত্বকালীন দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বে ১০ লাখ টাকার বিমা।

ঐচ্ছিক অনুদান: জনকল্যাণমূলক কাজে বছরে সর্বোচ্চ ৫ লাখ টাকা বরাদ্দ।

কর সুবিধা: সব ভাতা আয়করমুক্ত।

উদ্দেশ্য: এসব সুবিধা সংসদ সদস্যদের দায়িত্ব পালনে সহায়তা, নির্বাচনী এলাকায় উপস্থিতি নিশ্চিতকরণ, গণসংযোগ জোরদার এবং প্রশাসনিক কাজ সহজ করার জন্য।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪