| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরওয়ের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা পেলেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১২:২৮:০৮:অপরাহ্ন  |  ৬৯০৪২৩ বার পঠিত
নরওয়ের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা পেলেন তারেক রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন জোনাস গাহর স্টোর।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে অভিনন্দন বার্তা জানান নরওয়ের প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ঐতিহাসিক এই নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন। একই সঙ্গে আন্তর্জাতিক আইন, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সম্মান জোরদার এবং দুই দেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশার কথাও উল্লেখ করেন তিনি।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিএনপির শরিকেরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন।

নির্বাচন-পরবর্তী সময়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে আসা এ ধরনের শুভেচ্ছা বার্তাকে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪