| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাতিয়ার ধর্ষণ মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে: ছাত্রদল সম্পাদক নাসির

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ০৪:৪৬:০৮:পূর্বাহ্ন  |  ৬৯৭৪৬৯ বার পঠিত
হাতিয়ার ধর্ষণ মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে: ছাত্রদল সম্পাদক নাসির

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নে তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। পোস্টে নাসির উদ্দীন নাসির বলেন, প্রাপ্ত তথ্য-প্রমাণ, ভিডিও বক্তব্য, চিকিৎসা সংক্রান্ত নথি এবং স্থানীয় পর্যায়ের যাচাই-বাছাই পর্যালোচনা করে তার কাছে ঘটনাটি অনেকের নিকট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত বয়ান বলে প্রতীয়মান হচ্ছে।

তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল উল্লেখ করে তিনি বলেন, চূড়ান্ত তদন্ত সম্পন্ন হওয়ার আগে দায়িত্বশীল মহল থেকে চূড়ান্ত মন্তব্য করাকে তিনি সমীচীন মনে করেন না। তার ভাষ্য, আমরা চাই আইন তার নিজস্ব গতিতে চলুক, নিরপেক্ষ তদন্ত হোক এবং প্রকৃত সত্য উদ্ঘাটিত হোক।

তিনি আরও উল্লেখ করেন, যদি তদন্তে প্রমাণিত হয় যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার লক্ষ্যে মিথ্যা নাটক সাজানো হয়েছে, তাহলে সংশ্লিষ্টদের দায় এড়ানোর সুযোগ থাকবে না। দেশে মব কালচার, অপপ্রচার ও চরিত্রহননের রাজনীতি বন্ধ করার আহ্বান জানান তিনি।

নাসির হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মিথ্যা অভিযোগের মাধ্যমে কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা ব্যক্তিকে কলঙ্কিত করার চেষ্টা রাজনৈতিক অপরাধের শামিল এবং তা জাতির সঙ্গে প্রতারণা। এমন কিছু প্রমাণিত হলে সংশ্লিষ্ট পক্ষ, রাজাকার চক্র, জামায়াতপন্থী গোষ্ঠী ও এনসিপিকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি বিএনপির সম্মানহানির অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান।

বিশেষভাবে এনসিপির নেতা হান্নান মাসুদ-এর ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে দাবি করে তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান ছাত্রদলের এই নেতা।

তিনি আরও বলেন, রাজনীতি হওয়া উচিত আদর্শ, নীতি ও জনকল্যাণের প্রতিযোগিতা; মিথ্যা নাটক, উসকানি ও চরিত্রহননের মাধ্যমে নয়। সত্য প্রতিষ্ঠিত হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এদিকে হাতিয়ার ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। তদন্তের অগ্রগতি ও আনুষ্ঠানিক বক্তব্যের ওপরই ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪