জামালপুর প্রতিনিধি: জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে ৩৪ জন প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টির ও গণ অধিকার পরিষদের প্রার্থীসহ জামানত হারিয়েছেন ২৪ জন ।
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো সংসদীয় আসনে বৈধ ভোটের আট শতাংশের এক শতাংশ বা সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে এই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে অনুযায়ী এসব প্রার্থী প্রাপ্ত ফলাফলের নির্ধারিত সীমার নিচে ভোট পাওয়ায় তাদের জামানত হারিয়েছে।জামালপুর-১ আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৭৬ হাজার ৭৫৪টি।
এই আসনে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রউফ তালুকদার। তিনি হাতপাখা প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ১২১ ভোট । গণ অধিকার পরিষদের রফিকুল ইসলাম ট্রাক প্রতীকে ২২৬ ভোট ও জাতীয় পার্টির ফজলুল হক লাঙ্গল প্রতীকে ৯৩১ ভোট পেয়েছেন। জামালপুর-২ আসনে বৈধ ভোট ১ লাখ ৬০ হাজার ১৮১টি।
এখানর জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ। তিনি (হাতপাখা) প্রতীকে ভোট পেয়েছেন এক হাজার ৭১৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান (ঘোড়া) প্রতীকে ১৭৪ ভোট পেয়েছেন।
জামালপুর-৩ আসনে বৈধ ভোট ৩ লাখ ১৬ হাজার ১৪৬ টি। এখানে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী। তিনি (হাতপাখা) প্রতীকে ভোট পেয়েছেন দুই হাজার ৫৪৬টি, গণ অধিকার পরিষদের লিটন মিয়া (ট্রাক) প্রতীকে ৪১২ ভোট , জাতীয় পার্টির মীর সামসুল আলম (লাঙ্গল) প্রতীকে ৮৪৪ ভোট, গণসংহতি আন্দোলনের ফিদেল নঈম ৬৪৩ ভোট , স্বতন্ত্র প্রার্থী মো. সাদিকুর রহমান ১২ হাজার ৫২ ভোট, শিবলুল বারী রাজু ১০ হাজার ৫২৩ ভোট এবং ফারজানা ফরিদ ২৮৪টি ভোট পেয়েছেন।
জামালপুর-৪ আসনে বৈধ ভোট ১ লাখ ৯৫ হাজার ৭৩১। এ আসনে (হাতপাখা) প্রতীকর ১ হাজার ৩০২ ভোট পেয়ে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আলী আকবর।
এ ছাড়া গণঅধিকার পরিষদের মো. ইকবাল হোসেন প ৩৮৩ভোট , নাগরিক ঐক্যের মো. কবির হাসান ৩৭৯ ভোট ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মো. মাহবুব জামান জুয়েল ১ হাজার ৩১৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। জামালপুর-৫ আসনে সবচেয়ে বেশি ৩ লাখ ২৩ হাজার ৫৬টি বৈধ ভোট পড়েছে।
এই আসনে ইসলামী আন্দোলনের সৈয়দ ইউনুছ আহাম্মদ, বাংলাদেশ কংগ্রেসের আবু সায়েম মোহাম্মদ সা-আদাত-উল-করীম, গণঅধিকার পরিষদের জাকির হোসেন, জেএসডির আমির উদ্দিন, জাতীয় পার্টির বাবর আলী খান, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির শেখ আক্কাছ আলী, স্বতন্ত্র মাসুদ ইব্রাহিম ও হোছনেয়ারা বেগমের জামানত বাজেয়াপ্ত হয়েছে ।
রিপোর্টার্স২৪/মিতু