| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় যাত্রীদের কাছে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ায় গ্রীন এক্সপ্রেসকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৫:৩৪:১৮:অপরাহ্ন  |  ৭০৫০৬৮ বার পঠিত
কুষ্টিয়ায় যাত্রীদের কাছে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ায় গ্রীন এক্সপ্রেসকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার অভিযোগে গ্রীন এক্সপ্রেসকে ২ হাজার টাকা জরিমানা ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

আজ(১৪ ফেব্রয়ারি) সকালে মজমপুর গেটে ভোক্তা সংরক্ষণ আইনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর সহকারী পরিচালক মাসুম আলী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে কর্মস্থলে ছুটি থাকার কারণে ভোট প্রদান করতে ঢাকা-সহ বিভিন্ন অঞ্চলে মানুষ যাতায়াত করছেন। কয়েকটি গণপরিবহনে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় গ্রীন এক্সপ্রেসে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া গেলে বাস কাউন্টারকে ২ হাজার টাকা জরিমানাসহ সতর্ক থাকার নির্দেশ প্রদান করা হয়।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪