| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ১১:৪৯:৫৪:পূর্বাহ্ন  |  ৭৩৬৯৫০ বার পঠিত
গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: সংবিধান সংস্কারসংক্রান্ত জাতীয় গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ গেজেট জারি করা হয়।

গেজেট অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। মোট বৈধ ভোটের সংখ্যা ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ২৮৬।

এতে আরও দেখা যায়, ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি ভোট বাতিল হয়েছে। সব মিলিয়ে মোট ভোট পড়েছে ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কার বিষয়ে জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করে। পরে একই দিন রাতে আনুষ্ঠানিকতা শেষে সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের পাশাপাশি গণভোটের ফলাফলের গেজেটও জারি করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪