| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাউজান একই গ্রামের বিএনপির তিন সংসদ সদস্য, চাচা–ভাতিজাও রয়েছেন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ০৯:৩৫:৪৬:পূর্বাহ্ন  |  ৭১১২৮৬ বার পঠিত
রাউজান একই গ্রামের বিএনপির তিন সংসদ সদস্য, চাচা–ভাতিজাও রয়েছেন

স্টাফ রিপোর্টার: এবারের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলা থেকে বিএনপি মনোনীত ১২ জনের মধ্যে তিনজনের পৈত্রিক নিবাস একই উপজেলা রাউজানের কাছাকাছি একই গ্রামে। তাঁদের মধ্যে দুজন আবার চাচা–ভাতিজা।

একই অঞ্চলের বাসিন্দা হলেও তাঁরা জেলা ও নগরীর পৃথক তিনটি সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত তিনজন হলেন— চট্টগ্রাম-৭ (রাউজান) আসনের গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের হুমাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-খুলশী-হালিশহর) আসনের সাঈদ আল নোমান।

গিয়াস উদ্দিন কাদের ও হুমাম কাদের সম্পর্কে চাচা–ভাতিজা। গিয়াস কাদেরের বড় ভাই প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী-এর ছেলে হুমাম কাদের। তাঁদের পৈত্রিক নিবাস রাউজান উপজেলার গহিরা এলাকায়।

সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, গিয়াস উদ্দিন কাদেরের স্থায়ী ঠিকানা রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের বক্স আলী চৌধুরী বাড়ি। অন্যদিকে হুমাম কাদেরের হলফনামায় স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলার কাদেরনগর এলাকায়। তবে স্থানীয় সূত্র বলছে, তাঁদের দুজনেরই পৈত্রিক নিবাস গহিরাতেই। বর্তমানে উভয়ের ঠিকানা চট্টগ্রাম মহানগরের রহমতগঞ্জ এলাকার গুডস হিল।

এদিকে চট্টগ্রাম-১০ আসন থেকে নির্বাচিত সাঈদ আল নোমানের স্থায়ী ঠিকানাও রাউজানের গহিরা এলাকায় দেখানো হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তাঁর বাড়ি পার্শ্ববর্তী চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা এলাকায় হলেও তা গহিরার খুব কাছাকাছি।

উভয় পরিবারের ঘনিষ্ঠ এক স্থানীয় ব্যক্তি জানান, বিএনপির নতুন নির্বাচিত তিন সংসদ সদস্যের পৈত্রিক নিবাস কাছাকাছি এলাকায় হওয়ায় তাঁরা রাউজান অঞ্চলের বাসিন্দা হিসেবেই পরিচিত। পৃথক ইউনিয়নে বাড়ি হলেও ভৌগোলিকভাবে এলাকাগুলো পাশাপাশি।

একই অঞ্চল থেকে তিন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় রাউজান ও আশপাশের এলাকায় রাজনৈতিক আলোচনায় বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪